শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি সাড়ে ১৮ কেজি গাঁজাসহ দামুড়হুদায় নারী মাদক কারবারি আটক বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু

ডিবি পুলিশের অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি শফিকুল গ্রেপ্তার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯৬১ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া বাজার থেকে ২ বছরের সাজাপ্রাপ্ত হেরোইন মামলার আসামি শফিকুল ইসলাম (২৩) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ রোববার রাত ৯ টার দিকে কুলবাড়িয়া বাজার থেকে শফিকুলকে গ্রেফতার করা হয়। শফিকুল ইসলাম সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জুলফিকার আলী জানান, সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের হেরোইন মামলার সাজাপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম কুলবাড়িয়া বাজারে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস আই অজয় কুমার ও জসিম উদ্দিন সেখানে অভিযান চালিয়ে শফিকুলকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন।
প্রসঙ্গত, ২০১৪ সালে শফিকুল ইসলাম এর বিরুদ্ধে গাংনী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়। ওই মামলার রায়ে শফিকুল ইসলামকে দুই বছরের সাজা দেয় বিজ্ঞ আদালতের বিচারক। গাংনী থানার মামলা নম্বর জিআর ২৯৩/১৪ তারপর থেকে শফিকুল ইসলাম পলাতক ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo