শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৩০ বার পঠিত

দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সুপেয় পানি, সচেতনতামূলক বার্তাসংবলিত প্লাস্টিকের হাতপাখা এবং রেড ক্রিসেন্টের মনোগ্রামযুক্ত ছাতা বিতরণ কর্মসূচি চলছে। এরই অংশ হিসেবে সপ্তাহব্যাপী কর্মসূচির পঞ্চম দিনে বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে গাংনীতে পথচারীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গাংনী বাসস্ট্যান্ডে বিএনপি কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মেহেরপুর জেলা শাখার সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
এ সময় তিনি বলেন, তীব্র গরম ও তাপপ্রবাহে খেটে খাওয়া মানুষ এবং সাধারণ পথচারীরা সবচেয়ে বেশি কষ্টে পড়েন। তাদের মাঝে সাময়িক স্বস্তি পৌঁছে দিতে এবং গরমজনিত স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে রেড ক্রিসেন্ট এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল অফিসার সাব্বির মিয়া, যুব প্রধান খন্দকার বদরুদ্দোজা, কার্যনির্বাহী সদস্য আনারুল হক ও মালু, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলাসহ পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরে বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় চলাচলকারী পথচারী, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ করা হয়। এ সময় গরমে সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় সচেতনতামূলক বার্তাও প্রচার করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, চলমান তাপপ্রবাহে জনসাধারণের পাশে দাঁড়াতে এবং গরমজনিত ঝুঁকি মোকাবিলায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আরো দুই দিন এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। জনসচেতনতা বৃদ্ধিতে চলমান কার্যক্রমের পাশাপাশি মাইকিং ব্যবস্থাও রয়েছে বলে জানান তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo