শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি আসনে দাঁড়িপল্লার প্রার্থী জয়ী  

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২৮ বার পঠিত

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা হয়েছে। ৭৩ মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে দাঁড়িপাল্লার প্রার্থী তাজউদ্দীন খান ১ লাখ ২১ হাজার ১৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সংসদ সদস্য বিএনপি’র মনোনীত প্রার্থী ধানের শীষ মার্কা প্রতীকে মাসুদ অরুণ পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৭৬৯ ভোট। এ আসনটিতে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও বাংলাদেশ জামায়াত ইসলামী ও বিএনপির প্রার্থীর মধ্যেই মূল প্রতিদ্বন্দিত হয়।

এ আসনে জাতীয় পার্টির আব্দুল হামিদ লাঙ্গল মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৩৯০ ভোট এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান কাস্তে মার্কা প্রতীকে পেয়েছেন ৭৮১ ভোট। বাতিল ভোটের সংখ্যা- ৪ হাজার ৭৪২ টি। মোট ভোট কেন্দ্রের সংখ্যা- মেহেরপুর সদর ৯০ টি এবং মুজিবনগর ৩৩ মোট ১২৩ টি।

আসনটিতে মোট ৩ লাখ ১৩ হাজার ৪৫৫ জন ভোটার রয়েছেন। ভোট প্রদানের হার ৭২.৭৬ ভাগ। পাশাপাশি হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৫০ হাজার ৬৮৫টি। না ভোট পড়েছে ৪৫ হাজার ৯৯১ টি এবং বাতিল হয়েছে ৩৮ হাজার ১৪২ টি ভোট।

অন্যদিকে, ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী প্রার্থী নাজমুল হুদা ৯৪ হাজার ৬৫৮ ভোট পেয়ে বেসরকারীভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন ধানের শীষ মার্কা প্রতিকে পেয়েছেন ৮৫ হাজার ৪৫২ ভোট। আসনটিতে জাতীয় পার্টির প্রার্থী আব্দুল বাকী পেয়েছেন ১ হাজার ৭৯১ ভোট। বাতিল ভোটের সংখ্যা- ৪ হাজার ৯৬৩টি।

পাশাপাশি হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ২৪ হাজার ৫০৭ ভোট, না ভোট পড়েছে ৩১ হাজার এবং বাতিল ভোটের সংখ্যা- ৩০ হাজার ৪৮৫ ভোট। এদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দিতা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রায় ৬৯.৮৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এ তথ্য জানান।

তিনি আরো বলেন, অনেকে ধারণা করেছিলেন- ভোটার উপস্থিতি হয়তো আরও কম হবে। অনেকে ধারণা করেছে, নির্বাচনে সহিংসতা হবে। কিন্তু ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। তারা সামান্য অভিযোগ ছাড়া প্রশাসনের বিষয়ে আস্থার কথা জানিয়েছেন।

এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ  ৬৭ হাজার ৫৬৩ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৯০টি। মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ৮৬৪টি। বাতিল ভোটের সংখ্যা ৪ হাজার ৯৬৩টি।

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে পেরে সন্তোষ প্রকাশ করেন ভোটাররা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo