মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা

হিরক খাঁন
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২৫০ বার পঠিত

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ-এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর মেহেরপুর জেলা শাখা মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করেছে।
আজ রোববার (৭ জুন) বিকেল ৫টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মেহেরপুর জেলা কার্যালয় থেকে জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি-এর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি শহরের হোটেল বাজার মোড়, কলেজ মোড় ও হাসপাতাল মোড় প্রদক্ষিণ করে মেহেরপুর বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে সেখানে সংক্ষিপ্ত এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য দেন এবং সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য মনিরুল ইসলাম মনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফুর্তি হাসান, পৌর ছাত্রদল নেতা রাব্বি, আমঝুপি ইউনিয়ন ছাত্রদল নেতা সুইম এবং বুড়িপোতা ইউনিয়ন ছাত্রদল নেতা সাজ্জাদসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভা ও মোটরসাইকেল শোভাযাত্রায় নেতা কর্মীদের অংশগ্রহণে শহরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া পড়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo