শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন মেহেরপুরের কৃতী সন্তান রফিকুর রশীদ রিজভী

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১৬৮৩ বার পঠিত

মেহেরপুরের কৃতী সন্তান লেখক, শিশু সাহিত্যিক ও গবেষক রফিকুর রশীদ রিজভী শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরষ্কারে ভূষিত হয়েছেন। রোববার (২৩ জানুয়ারী) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিকদের নাম ঘোষণা করা হয়। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২১-এর সদস্যদের সম্মতিতে এবং বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়েছে। রফিকুর রশীদ রিজভী গাংনী পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড বাজার পাড়ার মরহুম গোলাম রসুলের ছেলে।

সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখার জন্য এবার এ পুরস্কার পাচ্ছেন ১৫ জন সাহিত্যিক। তাঁরা হলেন – কথাসাহিত্যে ঝর্ণা রহমান ও বিশ্বজিৎ চৌধুরী, প্রবন্ধ/গবেষণায় হোসেন উদ্দীন হোসেন, কবিতায় আসাদ মান্নান ও বিমল গুহ, অনুবাদে আমিনুর রহমান ও রফিক-উম-মুনীর চৌধুরী, শিশুসাহিত্যে রফিকুর রশিদ, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় পান্না কায়সার, নাটকে সাধনা আহমেদ, বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় হারুন-অর-রশিদ, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনিতে সুফিয়া খাতুন ও হায়দার আকবর খান রনো, বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশবিজ্ঞানে শুভাগত চৌধুরী এবং ফোকলোরে আমিনুর রহমান সুলতান পেয়েছেন এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেবেন। ১৯৬০ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। প্রতিটি পুরস্কারের অর্থমূল্য ৩ লাখ টাকা। এছাড়াও পুরস্কারপ্রাপ্তদের সম্মাননা পত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo