শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি সাড়ে ১৮ কেজি গাঁজাসহ দামুড়হুদায় নারী মাদক কারবারি আটক বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু

ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০৯ বার পঠিত

ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট থেকে গ্রেপ্তার হয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ খালেক।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে তাঁর ভিসা ও পাসপোর্ট নম্বর যাচাই করার সময় সন্দেহ হলে ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে। দর্শনা আইসিপি ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ জানান, আইনগত বিধিনিষেধ ও তাঁর বিরুদ্ধে পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুর ১টার দিকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাঁকে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মেহেরপুর জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, তাঁকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
এম এ খালেক এর আগেও কয়েক দফায় গ্রেপ্তার হয়েছিলেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলার প্রধান আসামি হিসেবে ২৪ অক্টোবর তাঁকে র‌্যাব আটক করেছিল। এরপর জামিনে মুক্তি পেয়ে তিনি বাড়িতেই অবস্থান করছিলেন। চলতি বছরের ৪ এপ্রিল রাতে গাংনী শহরের বাসা থেকে নাশকতা সৃষ্টির অভিযোগে তাঁকে আবার গ্রেপ্তার করা হয়েছিল।
উল্লেখ্য, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে অপসারিত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo