বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু গাংনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা গাংনীতে ট্রলি উল্টে পা হারালেন নির্মাণ শ্রমিক, আহত আরও ৬ গাংনীর সাহারবাটি গ্রামে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন গাংনীতে ১ হাজার ৫০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার গাংনীতে অধিক মূল্যে ডিজেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা

মাদক-জুয়া-অবৈধ অপরাধে জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: পুলিশ সুপার মেহেরপুর

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২৯ বার পঠিত

মেহেরপুরে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দীকী বলেছেন, কোনো পুলিশ সদস্য যদি মাদক, জুয়া বা অবৈধ অপরাধে জড়িত থাকে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে অপরাধকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

পুলিশ সুপার বলেন, “আইনশৃঙ্খলা রক্ষার কাজে সাংবাদিকরা আমাদের সহযোগী শক্তি। সমাজের অসঙ্গতি ও অপরাধ তুলে ধরতে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। তাই পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা উন্নয়নে আমরা কাজ করতে চাই। সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না।”

সভায় সাংবাদিকরা জেলার মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, যানজট সমস্যা, সড়ক দুর্ঘটনা হ্রাস, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, গ্রামীণ জনপদের সামাজিক সমস্যা ও সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে নানা প্রস্তাব ও পরামর্শ দেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান ও আব্দুল করিম, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল মান্নানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংবাদিক ও পুলিশের এই উন্মুক্ত আলোচনা জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo