বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বিজিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ১ গাংনীতে ট্রান্সফরমার চোর আটক, চোরাই মালামাল উদ্ধার কুষ্টিয়ায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩৫০ প্রান্তিক মানুষ বালুভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট ফিলসন গ্রেফতার চার মাস ধরে ওষুধশূন্য ৩৫ কমিউনিটি ক্লিনিক, সেবা বঞ্চিত গাংনীর গ্রামাঞ্চল এক মাসে ৮২ মোবাইল ও নগদ টাকা উদ্ধার, প্রশংসায় মেহেরপুর জেলা পুলিশ মেহেরপুরে রিকশাচালক হত্যা মামলার নারীসহ দুই আসামি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার গাংনীতে ভোক্তা অধিকার অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা বাজারে উঠতে শুরু করেছে মোজাফফরপুরী (আটি) লিচু, দাম চড়া-ক্রেতা কম

মুজিবনগরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৮৮ বার পঠিত

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। মঙ্গলবার (০৭/০২/২০২৩) রাতে মুজিবনগরের গৌরীনগর গ্রামের নিজ বাড়িতে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারজনিত কারণে মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (০৮/০২/২০২৩) সকালের দিকে গৌরীনগর কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মেহেরপুরের মুজিবনগর  উপজেলার গৌরীনগর গ্রামের মৃত নছর আলীর ছেলে।

জানাজা শেষে গৌরীনগর গ্রামের কবরস্থানে তার দাফন করা হয়। এর আগে গৌরিনগর কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গনে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের মরদেহকে জাতীয় পতাকা দ্বারা আচ্ছাদিত  ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আলীমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের মরদেহকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আহসান আলী, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন ও আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ গুনাগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo