বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:২২ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন

মেহেরপুরের গাংনীতে কন্যা শিশুকে শ্লীলতাহানীর অভিযোগে মামলা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৯৭৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে নয় বছর বয়সী এক কন্যা শিশুকে গোসল খানায় নিয়ে জোরপূবক শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কন্যা শিশুর মা হাসেনা খাতুন বাদী হয়ে খলিলুর রহমান (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার রায়পুর ইউনিয়নে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার (০৮ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের মৃত পাতান শেখের ছেলে খলিলুর রহমান (৫৫) প্রতিবেশীর ৯ বছর বয়সী এক কন্যা শিশুকে প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নেয়। এ সময় বাড়িতে কেউ না থাকায় সুযোগ বুঝে খলিলুর রহমান ওই কন্যা শিশুকে তার নিজ গোসলখানার মধ্যে জোরপুবক শ্লীলতাহানীর চেষ্টা করে। এ সময় ওই কন্যা শিশুর চিৎকারে আশেপাশের লোকজন চলে আসলে অভিযুক্ত খলিলুর রহমান পালিয়ে যায়। শিশুটি পরে নিজ বাড়িতে ফিরে এসে তার পরিবারের লোকজনের নিকট ঘটনা প্রকাশ করে। বিষয়টি নিয়ে বুধবার (৯ জুন) ওই কন্যা শিশুর মা হাসেনা খাতুন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৪, তারিখ ০৮/০৬/২০২২।

এবিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, কন্যা শিশুকে শ্লীলতাহানীর চেষ্টা বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় খলিলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo