বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

মেহেরপুরের গাংনী থানা পুলিশের অভিযানে  আটক-৩, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৮৫ বার পঠিত

২০ বোতল ফেনসিডিল, ১ কেজি ২শ’গ্রাম গাঁজাসহ ৩ ব্যক্তিকে আটক করেছে গাংনী থানা পুলিশ। বুধবার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর – ঝোড়াঘাট পাকা সড়কের উপর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- কুষ্টিয়া সদরের হরিপুর গ্রামের মৃত লোকমান মোল্লার ছেলে এলিম মোল্লা (৩৮), একই গ্রামের আঃ আজিজ এর ছেলে মতিয়ার রহমান (৩২) ও কুষ্টিয়া মিরপুর উপজেলার নওদা গোবিন্দপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে রাশিদুল ইসলাম (৩২)।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, উপজেলার কল্যাণপুর ও ঝোড়াঘাট এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বামন্দি ক্যাম্পের ইনচার্জ শরিফ হাবিব এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২০ বোতল ফেনসিডিল, ১ কেজি ২শ’ গ্রাম গাঁজা। সেই সাথে তাদের ব্যবহারের ১৫০ সিসি লাল রঙের একটি অ্যাপাচি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo