মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
ঘোষণা
জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন

মেহেরপুরের মুজিবনগরে বিদেশি পিস্তলসহ আটক ১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৪০৭ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ বিল্লাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৪টা পর্যন্ত সেনাবাহিনীর মেহেরপুর ইউনিটের একটি দল মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে বিল্লাল হোসেনের নিজ বাড়ির ওয়ারড্রব থেকে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়। আটক বিল্লাল হোসেন ওই গ্রামের মৃত মাদার বিশ্বাসের ছেলে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে মেহেরপুর সেনা ক্যাম্প সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, আটক বিল্লাল হোসেনকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মেহেরপুর সেনা ক্যাম্প থেকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কিনা, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo