বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন

মেহেরপুরের হত্যা মামলায় এক ব্যক্তির ৮ বছর সশ্রম কারাদণ্ড

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৩৯২ বার পঠিত

মেহেরপুরে সুমন কসাই হত্যা মামলায় আব্দুল আউয়াল নামের এক ব্যক্তিকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সুমন কসাই গাংনী উপজেলার কাজিপুর গ্রামের শমশের আলীর ছেলে।

মঙ্গলবার (০২ মে) দুপুরের দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আব্দুল আওয়াল গাংনী উপজেলার কাজিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

মামলার বিবরণীতে জানা গেছে, ২০১৪ সালের ৬ জুন দুপুরের দিকে কাজীপুর গ্রামের শমসের আলী ছেলে সুমন কসাই তার ব্যবসায়িক কাজ শেষ করে সাইকেলের যোগে বাড়ি ফেরার পথে পথিমধ্যে আব্দুল আউয়াল পরকীয়া সম্পর্কে জের ধরে তার উপরে হামলা চালায়। এ সময় হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে সুমনকে মারাত্মক জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বামুন্দি, পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে, সেখানে তার অবস্থার অবনতি দেখা দিলে ঢাকায় রেফার্ড করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সুমনের মৃত্যু হয়। ওই ঘটনায় সুমনের পিতা শমসের আলী বাদী হয়ে গাংনী থানায় ৩৪১/৩০২ ধারায় একটি মামলা দায়ের করেন।
জি আর কেস নং ১৮৪ /১৫। যার দায়রা নং ২০০/ ২০১৭

মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মুক্তার হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটি ৩৪১/৩০৪ ধারায় অন্তর্ভুক্তি করা হয়। মামলায় মোট ১৪ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি আব্দুল আউয়াল দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৮ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন।

মামলায় অপর ৩৪১ ধারায় আব্দুল আওয়ালকে এক মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক এবং আসামী পক্ষে অ্যাডভোকেট শফিকুল আলম কৌশলী ছিলেন।

মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী শহিদুল হক জানান, ১৪ জন সাক্ষীর সাক্ষ্য দিয়ে মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছি। ন্যায় বিচারে আদালত ১ জন আসামিকে ৮ বছর কারাদণ্ড দিয়েছে। আমরা এ রায়ে সন্তুষ্ট।

আসামি পক্ষে অ্যাড. একেএম শফিকুল আলম জানান, আমরা এ রায়ে অসন্তুষ্ট এবং ক্ষুব্ধ।  আমরা সঠিক বিচার পাইনি। এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo