রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
ঘোষণা
পৌর নির্বাচনের আগে গাংনীর রাজনীতিতে নতুন গুঞ্জন গাংনীতে ইটভাটায় মাটি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ড্রামট্রাক চালকের মৃত্যু গাংনীতে গম বীজ উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ গাংনীতে ভুট্টা ক্ষেত থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে গাংনীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪ বোর্ডের নির্দেশে ১২ বছর পর স্বপদে পুনর্বহাল মেহেরপুর কুতুবপুরের অধ্যক্ষ সুন্নত আলী মানবিকতার হাত বাড়াল এনসিপি, গাংনীতে ইফতার ও খাদ্যসামগ্রী পেল শতাধিক পরিবার মেহেরপুর সীমান্তসংলগ্ন ধানক্ষেতে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ গাংনীতে ভিজিএফ চাল নিয়ে জামায়াত–বিএনপির হট্টগোল, পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল মেহেরপুরের মুজিবনগরে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ দেবর-ভাবি আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১১৬৮ বার পঠিত

মেহেরপুর সদরের স্টেডিয়াম পাড়া থেকে শামীম খাঁ (৪০) ও শাহনাজ বেগম (৪৬) নামের দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (০৯ জুন) সন্ধ্যা ৬ টার দিকে স্টেডিয়াম পাড়া থেকে ০৫ (পাঁচ) গ্রাম হেরোইনসহ তাদেরকে আটক করা হয়। আটককৃত শামীম খাঁ স্টেডিয়াম পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে ও শাহনাজ বেগম তার সহোদর ভাই রায়হান খাঁ এর স্ত্রী।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, মেহেরপুর পৌর এলাকার স্টেডিয়াম পাড়ায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু, এস আই বিশ্বজিৎ সরকার ও এএসআই মাহাতাব উদ্দিন অভিযান চালিয়ে শামীম খাঁ ও শাহনাজ বেগম নামের দুই জনকে ০৫ (পাঁচ) গ্রাম হেরোইনসহ আটক করেন। আটককৃত শামীম খাঁ এর বিরুদ্ধে আরো পাঁচটি মাদক মামলা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে বলেও জানান ডিবি’র ওই কর্মকর্তা। তিনি আরো জানান, শাহনাজ বেগমের স্বামী জেলহাজতে থাকায় সে দেবর শামীম খাঁ এর সাথে মিলে এই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। আটককৃত শামীম খাঁ ও শাহানাজ বেগম (দেবর ভাবি)’র বিরুদ্ধে‌ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo