শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

মেহেরপুরে তুচ্ছ ঘটনায় ২ জনকে পিটিয়ে জখম

মাসাদ আলী, বারাদি
  • আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ১১৩৪ বার পঠিত

বৃষ্টির পানি বের হওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের হামলায় পিজার উদ্দিন ও তার মেয়ে ফাহিমা খাতুন আহত হয়েছে। সোমবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার বেলতলা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পিজার উদ্দিন বেলতলা পাড়া গ্রামের কালু শেখের ছেলে এবং ফাহিমা খাতুন তমিজউদ্দিনের স্ত্রী।

জানা গেছে, প্রতিবেশী সিরাজ উদ্দিনের বাড়ির পানি পিজার উদ্দিনের বাড়ির মধ্য দিয়ে প্রবাহিত হলে পিজার উদ্দিন বিষয়টি শাহাবুদ্দিনকে জানায়। এ বিষয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বাক-বিতণ্ডার এক পর্যায়ে সিরাজ উদ্দিন ও তার ছেলে শাহাবুদ্দিন পিজার উদ্দিনের উপর হামলা চালায়। তাকে ঠেকাতে গেলে মেয়ে ফাহিমা খাতুনও হামলার শিকার হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo