শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
ঘোষণা
বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক

মেহেরপুরে পাঁচ ইটভাটায় সাড়ে ১১ লাখ টাকা জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৯৮ বার পঠিত

মেহেরপুর জেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে পাঁচটি ইটভাটায় সাড়ে ১১ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী মেহেরপুর জেলার তিনটি উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় পরিবেশ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিপু সুলতান।

অভিযানকালে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের মেসার্স আলিফ ব্রিকসের মালিক চঞ্চলকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভাটার আংশিক কিলন ভেঙে দেওয়া হয়।

মুজিবনগর উপজেলার মেসার্স এল এল এম ব্রিকসের মালিক, মোনাখালী গ্রামের লাভলুকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভাটার আংশিক কিলন ভেঙে দেওয়া হয়।

গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামের মেসার্স সোনালী ব্রিকসের মালিক জয়নাল আবেদীনকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার মেসার্স সুপার ব্রিকসের মালিক হাজী গোলাম মোস্তফাকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের মেসার্স ঢাকা ব্রিকস (জিগজ্যাগ) এর মালিক আক্তারুজ্জামানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় ভাটায় কিছু পরিমাণ কাঠ মজুদ পাওয়া গেলে ভবিষ্যতে জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করবেন মর্মে তিনি মুচলেকা প্রদান করেন।

অভিযানে মেহেরপুর জেলা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পরিবেশ অধিদপ্তরের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo