বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

মেহেরপুরে বজ্রপাতে নিহত-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৪২ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলার দফরপুর ও সোনাপুর গ্রামে পৃথক আকস্মিক বজ্রপাতের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে  আকস্মিক বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন উপজেলার দফরপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে রাফিজ হোসেন (২৩) ও সোনাপুর গ্রামের কৃষক আব্দুর রশিদ (৪৮) এ সময় আব্দুল মান্নান নামের অপর কৃষক আহত হয়েছেন।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে আকাশ কালো মেঘে ঢেকে গিয়ে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির এক পর্যায়ে বিকট শব্দে আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। মেহেরপুর সদর উপজেলার দফরপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে রাফিজ হোসেন ও একই উপজেলার সোনাপুর গ্রামের কৃষক আব্দুর রশিদ মাঠে কাজ করার সময় বজ্রপাত

শরীরে আঘাত হানলে মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারা। স্থানীয়রা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সোনাপুর গ্রামের আব্দুল মান্নান নামে অপর এক কৃষক আহত অবস্থায় মেহেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo