শনিবার, ৩০ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
ঘোষণা
জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা মেহেরপুরে iphone 16 Pro Maxসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

মেহেরপুরে বাসের চাকার নিচে মাথা দিয়ে এক নারীর আত্মহত্যা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১২৩৭ বার পঠিত

মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে চলন্ত বাসের নিচে মাথা দিয়ে অজ্ঞাত এক নারী (৫০) আত্মহত্যা করেছেন। বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) (ভারপ্রাপ্ত) মেজবাহ উদ্দীন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, সকাল থেকেই অজ্ঞাত ওই নারী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ঘুরাঘুরি করছিলেন। সে চলন্ত বাস, ট্রাকের নিচে মাথা দেওয়ার চেষ্টা করছিলেন। স্থানীয়রা তাকে নিবৃত করার চেষ্টা করেছেন। এক পর্যায়ে সুযোগ বুঝে একটি চলন্ত বাসের নিচে মাথা পেতে দেই ওই অজ্ঞাত নারী ফলে মুহূর্তের মধ্যেই বাসের চাকায় স্পৃষ্ট হয়ে যায় তার মাথা ও মুখমণ্ডল।

নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত ওই নারীর মরদেহ শনাক্তের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। এই ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo