বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন

মেহেরপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬১৮ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ নাহিদ হাসান রাজু (২৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) ভোররাতে মোনাখালি ইউনিয়নের রশিকপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রাজু ওই গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী রাজুর বাড়ির আশেপাশে অবস্থান নেয়। তার চলাফেরা সন্দেহজনক হওয়ায় ভোররাত ৩টার দিকে বাড়িটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তার শয়নকক্ষের বিছানার নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু অস্ত্রটি তার কাছে থাকার কথা স্বীকার করেছে। অস্ত্রটি কোথা থেকে এসেছে এবং এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, রাজুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo