বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বিজিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ১ গাংনীতে ট্রান্সফরমার চোর আটক, চোরাই মালামাল উদ্ধার কুষ্টিয়ায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩৫০ প্রান্তিক মানুষ বালুভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট ফিলসন গ্রেফতার চার মাস ধরে ওষুধশূন্য ৩৫ কমিউনিটি ক্লিনিক, সেবা বঞ্চিত গাংনীর গ্রামাঞ্চল এক মাসে ৮২ মোবাইল ও নগদ টাকা উদ্ধার, প্রশংসায় মেহেরপুর জেলা পুলিশ মেহেরপুরে রিকশাচালক হত্যা মামলার নারীসহ দুই আসামি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার গাংনীতে ভোক্তা অধিকার অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা বাজারে উঠতে শুরু করেছে মোজাফফরপুরী (আটি) লিচু, দাম চড়া-ক্রেতা কম

মেহেরপুরে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৭৩৮ বার পঠিত

মেহেরপুর জেলা পরিষদ চত্বরে চারতলা বিশিষ্ট রেস্ট হাউস ভবন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার (০৩ ডিসেম্বর) দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি নামফলক উন্মোচন করে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। ফলক উন্মোচন শেষে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রকল্পটি হলো-মেহেরপুর জেলা পরিষদ চত্বরে চারতলা বিশিষ্ট রেষ্ট হাউজ নির্মাণ। যার প্রকল্পিত ব্যয় ২ কোটি ৭০ লাখ ২৫ হাজার ০৭৩ টাকা। চুক্তিমূল্য ২ কোটি ৬৮ লাখ ৮৭ হাজার ১৩২ টাকা। বাস্তবায়নকারী প্রতিষ্ঠান মেহেরপুর জেলা পরিষদ।

এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন জেলা পরিষদ চত্বরে উপস্থিত হলে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা পরিষদ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo