বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন

মেহেরপুরে ভোক্তা অধিকার অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৭৪৩ বার পঠিত

অপরিচ্ছন্ন নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবার তৈরি ও স্বর্ণের কম ক্যারেটকে বেশী ক্যারেট বলে বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৯০ হজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে মেহেরপুর শহরের দু’টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক তাদের দোষ স্বীকার করায় ৯০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

ব্যবসায়ী প্রতিষ্ঠান দু’টি হলো- গিয়াস মিষ্টান্ন ভান্ডার মালিককে ৫০ হাজার টাকা এবং নিউ পল্লীশ্রী জুয়েলার্সৈর মালিকের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযান সূত্রে জানা গেছে, মেহেরপুর শহরের গিয়াস মিষ্টান্ন ভান্ডার ও নিউ পল্লীশ্রী জুয়েলার্সে পণ্যের তদারকি করা হয়।

এসময় গিয়াস মিষ্টান্ন ভান্ডার প্রতিষ্ঠানে তদারকিতে অপরিচ্ছন্ন নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবার তৈরি, কারখানায় অস্বাস্থ্যকর পায়খানা ব্যবহার ও সাবানের ব্যবহার না থাকা এবং নিউ পল্লীশ্রী জুয়েলার্সে নির্ধারিত ২২ ক্যারেটের স্বর্ণের পরিবর্তে ২০.৪৫ ক্যাডেট পাওয়ার অপরাধে প্রতিষ্ঠান দু’টিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৯০ টাকা জরিমানা করা হয়। সেই সাথে প্রতিষ্ঠান দু’টিকে মনিটরিং করে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির মেহেরপুর জেলা সহকারী পরিচালক সজল আহমেদ। জেলা স্যানিটারি ইন্সপেক্টর তাজিমুল হক ও র‍্যাব -১২ এর একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo