শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

মেহেরপুরে মানবিকতা ও আস্থায় জনপ্রিয় হয়ে উঠেছে স্বেচ্ছাসেবক কোভিড-১৯ ইউনিট

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ১৭৮৪ বার পঠিত

৭৪ মেহেরপুর- ২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকনের নিরলস প্রচেষ্টা ও নির্দেশনায় মেহেরপুর জেলা ও গাংনী উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও যুব সম্প্রদায়ের সদস্যদের সমন্বয়ে গঠিত হয় স্বেচ্ছাসেবক কোভিড-১৯ ইউনিট।

যাদের কার্যক্রম ইতোমধ্যেই শুধু মেহেরপুরে নয় সারাদেশে সাড়া ফেলে দিয়েছে। ইউনিট গঠনের পর থেকেই শুধু শহর নয়, গ্রামেও করোনা ভাইরাস নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক কার্যক্রম, জনগণকে ফ্রী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, রোগীদের প্রয়োজনে অক্সিজেন সরবরাহ, খাদ্য সহায়তা প্রদান, চিকিৎসা সেবা, রোগীদের যাতায়াতে যানবাহন সুবিধাসহ প্রয়োজনে মৃতব্যক্তির দাফন কার্যক্রম পরিচালনা করে এলাকার মানুষের আস্থায় জায়গা করে নিয়েছে।

রাত-দিন ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে অদম্য গতি নিয়ে যাদের পথচলা, এলাকাবাসী তাদেরকে সাধুবাদ জানানোসহ দিয়েছে অফুরন্ত ভালোবাসা। ভালোবাসার এই পুঁজি নিয়েই ইউনিটের সদস্যরা ছুটে চলেছে শহর থেকে গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লায়। এরই ধারাবাহিকতায় রোববার (১৫/০৮/২০২১) দিবাগত রাত দেড়টার দিকে মেহেরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সাজিপাড়াতে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ব্যক্তির দাফন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ইউনিটে আহ্বায়ক হিসেবে রয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল। স্বেচ্ছাসেবক ইউনিটের সদস্য হিসেবে রয়েছেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তপু রায়হান রবিন, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, পৌর যুবলীগের দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন উজ্জল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল জাহান শিশির, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের জেলা সভাপতি ইউসুফ আলী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মহন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo