রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
ঘোষণা
‘নতুন কুড়ি’ কাবাডিতে জাতীয় সেরা ৪০-এ গাংনীর সাফি আল হুদ: পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ সনদ মেহেরপুরে মানবিকে ইতিহাস গড়ল নেহা: এইচএসসিতে সর্বোচ্চ নম্বর পেয়ে জেলা সেরা গাংনীতে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড মেহেরপুরে প্রায় সাড়ে ৭ কোটি টাকার ৩২টি স্বর্ণের বারসহ আটক ২ রাজশাহীতে রোলার স্কেটিংয়ে রৌপ্য পদক জিতল গাংনীর আবরার হুরাইরা গাংনীতে ক্ষ্যাপা শেয়ালের তাণ্ডব: নারী ও শিশুসহ আহত ৮, এলাকজুড়ে আতঙ্ক গাংনীতে ৪৫ পিস ইয়াবাসহ রনি আটক গাংনীতে অস্ত্র ও বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আতিয়ার গ্রেফতার গাংনীতে সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা গাংনীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টিতে মুচলেকা ও দুইটির অংশবিশেষ ভাঙচুর

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৯৮৩ বার পঠিত

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুলের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন। প্রধান আলোচক ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল সায়েম। বর্ধিত সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ বাবু, উপ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিসান মাহমুদ, কেন্দ্রীয় সদস্য আদনান সুমন।
মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সানোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা সভাপতি বেলাল হোসেন, গাংনী উপজেলা সভাপতি আবুল বাশার, মেহেরপুর শাখার সাধারণ সম্পাদক কামাল হোসেন জুয়েল, গাংনী পৌর শাখার সাধারণ সম্পাদক জীবন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo