বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি আসনে দাঁড়িপল্লার প্রার্থী জয়ী   গাংনীতে একটি ভোট কেন্দ্রের পাশ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার সম্পন্ন হয়েছে দাফনের সব প্রস্তুতি, কবরও খোঁড়া… তবু দাফন হলো না লাশ গাংনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আবেদ আলীর ভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধি ১.৫°C ছুঁলেই নতুন মহামারীর ঝুঁকি, কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে: বিজ্ঞানীদের সতর্কবার্তা মেহেরপুরে জমি দখলের চেষ্টা, ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকি: প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীর মুজিবনগরে বাড়ির পাশ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে দুই সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা গাংনীর সহগোলপুর গ্রামে হুমকি চিরকুটসহ দুইটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে ইটবাহী ট্রলির ধাক্কায় পথচারী নিহত

মেহেরপুর পৌরসভায় ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৮ মে, ২০২১
  • ৮৫৩ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌর এলাকার ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের মাঝে দ্বিতীয় দিনের মতো প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ করছে মেহেরপুর পৌরসভা।

শনিবার সকালে পৌরসভা চত্ত্বর থেকে এ অর্থ বিতরণ করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ পবিত্র ঈদুল ফিতরের মধ্যে কোন অসহায় দুঃস্থ মানুষ যাতে খাবারের অভাব অনুভব না করতে পারে তা বাস্তবায়নের লক্ষে ও সকলের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় পূর্ব প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী প্রত্যেককে ৪শ’৫০ টাকা করে পৌরসভার ৯ টি ওয়ার্ডে মোট ৪ হাজার ৬শ ২১ পরিবারকে দেয়া হচ্ছে এ নগদ অর্থ।

এ সময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, মীর জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুণ্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo