বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

মেহেরপুর মুজিবনগরের দারিয়াপুর সীমান্তে নারীসহ ৪ জন পুশিং 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৯৪৬ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে নারীসহ ৪ জন বাংলাদেশীকে ঠেলে (পুশিং) দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (১৩ আগষ্ট) সকাল আটটার দিকে মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়া হয়।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বুধবার (১৩ আগস্ট) বেলা দেড়টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

পুশব্যাক হওয়া ব্যক্তিরা হলো-

১।  যশোরের কোতোয়ালি থানার চান্দুটিয়া গ্রামের মৃত মশিয়ার রহমানের ছেলে তাহাজ্জেল হোসেন (৩৮),

২। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর গ্রামের মাহিদুল ইসলামের স্ত্রী মনোয়ারা খাতুন (৫৪),

৩। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পূর্বনারায়নপুর গ্রামের হারান সরকারের স্ত্রী সুলতা সরকার (৪২) ও

৪। মাদারীপুরের রাজৈর উপজেলার দক্ষিণ খালিয়া গ্রামের ধ্রুব বারুরীর স্ত্রী তৃপ্তি বারুরী (৩৬)।

বুধবার (২৬ জুন) সকাল আটটার দিকে দারিয়াপুর সীমান্ত মেইন পিলার ১১১ দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ৪ জন অবৈধ অনুপ্রবেশকারীকে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাপরা থানার ১৬১ ব্যাটালিয়ন বিএসএফ এর অধীনে ভিটেরপাড়া দিয়ে পুশইন করে বিএসএফ সদস্যরা।

তারা সীমান্ত পার হয়ে উপজেলার দারিয়াপুর গ্রামের মাঠে অবস্থান করলে গোপন সংবাদ পেয়ে মুজিবনগর থানা পুলিশের সদস্যরা তাদেরকে আটক করেন।

আটককৃতদের মধ্যে ৩ জন নারী ও ১ জন পুরুষ রয়েছে বলে জানা গেছে।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ভারত থেকে পুশিং হওয়া নারীসহ চারজন বাংলাদেশী নাগরিককে আটক করে হেফাজতে রাখা হয়েছে। আটকদের নিজ নিজ পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। পরিবারের লোকজন এসে পৌঁছালে তদন্ত শেষে মুসলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo