শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৩১৩ বার পঠিত

র‍্যাবের অভিযানে ৯৮ বোতল ফেনসিডিলসহ আল আমিন মন্ডল (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিপিসি-৩, র‍্যাব-১২ মেহেরপুরের সদস্যরা। শুক্রবার (০৭ জুন) ভোর সোয়া ৬ টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৯৮ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করেন। আটককৃত আল আমিন মন্ডল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের ক্যাম্পপাড়ার খেড়ু মন্ডলের ছেলে।

সিপিসি-৩, মেহেরপুর র‌্যাব-১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার মনিরুজ্জামান শুক্রবার (৭ জুন) বেলা ১১ টার দিকে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি-৩,  র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৯৮ বোতল ফেনসিডিলসহ আল আমিন মন্ডল নামে এক মাদক কারবারীকে আটক  করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ ৯৬ হাজার টাকা। এ সময় তার কাছ থেকে মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত একটি একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃত আল আমিন মন্ডলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo