মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিজিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ১ গাংনীতে ট্রান্সফরমার চোর আটক, চোরাই মালামাল উদ্ধার কুষ্টিয়ায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩৫০ প্রান্তিক মানুষ বালুভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট ফিলসন গ্রেফতার চার মাস ধরে ওষুধশূন্য ৩৫ কমিউনিটি ক্লিনিক, সেবা বঞ্চিত গাংনীর গ্রামাঞ্চল এক মাসে ৮২ মোবাইল ও নগদ টাকা উদ্ধার, প্রশংসায় মেহেরপুর জেলা পুলিশ মেহেরপুরে রিকশাচালক হত্যা মামলার নারীসহ দুই আসামি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার গাংনীতে ভোক্তা অধিকার অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা বাজারে উঠতে শুরু করেছে মোজাফফরপুরী (আটি) লিচু, দাম চড়া-ক্রেতা কম

শোলমারী প্রিমিয়ার ফুটবল লিগ খেলায় শোলমারী স্পোর্টিং ফাইনালে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ১২১৩ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলার শোলমারী মাঠে অনুষ্ঠিত, শোলমারী প্রিমিয়ার ফুটবল লিগে শোলমারী স্পোর্টিং ক্লাব ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। সোমবার অনুষ্ঠিত খেলায় শোলমারী স্পোর্টিং ক্লাব নিজস্ব দ্বিতীয় খেলায় জয়ের ধারা অব্যাহত রেখে এক খেলা বাকি থাকতেই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল। খেলায় শোলমারী স্পোর্টিং ক্লাব ৫-০ গোলের বড় ব্যবধানে শোলমারী পাওয়ার একাদশকে পরাজিত করে। খেলায় শোলমারী স্পোর্টিং ক্লাবের পক্ষে রকিবুল ২টি মামুন ২টি ও রুবেল একটি গোল করেন। খেলার প্রথমার্ধে বিজয় ২-০ গোলে এগিয়ে ছিল। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক সোহান। খেলা পরিচালনা করেন গিয়াস উদ্দিন। তাঁকে সহযোগিতা করেন রাফিজ ও আদমআলী।খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ ও গোল দাতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শোলমারী প্রিমিয়ার ফুটবল লীগ কমিটির সভাপতি আমানুল হক মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন ছোট, সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান, কোষাধক্ষ্য মোহাম্মদ উসনাই, ম্যানেজমেন্ট মশিউর রহমান বাচ্চু, আমীর ফারুক রাব্বি প্রমূখ উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। খেলায় ম্যান অব দ্য ম্যাচ ও গোলদাতাদের পুরস্কৃত করেন এফপি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ রিপন বিশ্বাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo