শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২ গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ১০ গাংনীতে ডাক কর্মচারীদের সমাবেশ: ২৩ হাজার পরিবারের বাঁচার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি

গাংনীতে আগুনে পুড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৯২২ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামে আগুনে পুড়ে কৃষক হায়দার আলী (৫৫) এর তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে সাহেবনগর গ্রামের ঈদগাহ পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হায়দার আলী সাহেবনগর গ্রামের মরহুম নবখর আলীর ছেলে।

স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হাদী জানান, অগ্নিকাণ্ডে সাহেবনগর গ্রামের হায়দার আলীর প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে ২ টা ঘর ও ঘরের মধ্যে থাকা ধান, গম, মশুরিসহ যাবতীয় মালামাল, ৩ টা গরু ও ২ টা ছাগল পুড়ে গেছে। তিনি আরো জানান, চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ ইসাহাক আলী জানান, স্থানীয়রা হয়তো দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তাই বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসকে জানানোর প্রয়োজন বোধ করে নাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo