রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী রাশিদুলের মুক্তির দাবীতে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ৮৫১ বার পঠিত

কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামী রাশিদুল ইসলামের মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় কুষ্টিয়া শহরে ডিসি কোর্টের সামনে শীর্ষ সন্ত্রাসী রাশিদুলের সহযোগীরা তার মুক্তির দাবীতে মানবন্ধন করে। মানববন্ধনে র‌্যাবের হাতে আটক শীর্ষ সন্ত্রাসী রাশিদুলের মুক্তির দাবীতে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লাকার্ড নিয়ে নানাবিধ শ্লোগান দিতে থাকে। একজন শীর্ষ সন্ত্রাসীর পক্ষে কুষ্টিয়া শহরে মানববন্ধন অনুষ্ঠিত নিয়ে চলছে সমালোচনার ঝঁড়। আরো প্রশ্নের সম্মুখীন করেছে যুবলীগের নেতাকর্মীদের এ মানববন্ধনে অংশগ্রহন করায়। অনেকেই বলছে আইন-শৃংঙ্খলা বাহিনীর উচিত এ ধরনের ন্যাক্যারজনক কর্মকান্ড ও সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দাতাদেরও আইনের আনা উচিত। তাহলেই মুক্তি পাবে সাধারন জনগন। সন্ত্রাস মুক্ত হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর ২০২০ইং তারিখে র‌্যাব -১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামানের নেতৃতে অভিযান চালিয়ে ১টি বন্দুক, ১টি পিস্তল, ১৭ রাউন্ড গুলি, ৪ টি হাসুয়া, ২টি মোবাইল ফোন, নগদ ২২৭ টাকা, ৪টি ঢাল এবং সরকী সহ শীর্ষ সন্ত্রাসী রাশিদুলকে আটক করা হয়। শীর্ষ সন্ত্রাসী রাশিদুল ইসলাম চরমপন্থী সংগঠন গনমুক্তি ফৌজের শীর্ষ সন্ত্রাসী আমিনুল ইসলাম মুকুলের সহযোগী। দীর্ঘদিন যাবত সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় হত্যা, গুম, চাদাবাজি, অপহরন, নারী লুষ্ঠন সহ বিভিন অপকর্ম করে আসছিলো। তার বিরুদ্ধে থানায় ৫ টি মামলা ও ১ টি সাধারন ডায়েরী রয়েছে। শীর্ষ সন্ত্রাসী রাশিদুল গ্রেফতারের পর ঐ এলাকার জনসাধারনের মাঝে শান্তি ফিরে এসেছে। এলাকাবাসী বলছে, র‌্যাব-১২ রাশিদুলকে গ্রেফতারের পর তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। র‌্যাব-১২’র সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানকে সাধুবাদ জানায় তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo