মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে চার ইটভাটাতে সাড়ে চার লাখ টাকা অর্থদণ্ড 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৩৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে চার ইটভাটা থেকে সাড়ে চার লাখ টাকা অর্থদণ্ড আদায় করে ভাটা বন্ধের নির্দেশনা ঝুলিয়ে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বামন্দি ও আকুবপুর এলাকায় অবস্থিত ইটভাটাগুলোতে অভিযান পরিচালনাকালে ইটভাটার মালিকরা তাদের দোষ স্বীকার করায় এ অর্থদণ্ড আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৬ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সমতা ইটভাটায় দেড় লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩০ দিনের জেল। অন্যদিকে জনতা ইটভাটায় এক লাখ, রূপসা ইটভাটায় এক লাখ ও থ্রী স্টার ইটভাটা থেকে এক লাখ টাকা করে অর্থদণ্ড আদায় করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মেহেরপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোজাফ্ফর হোসেন, গাংনী থানা পুলিশের একটি টিম ও বামন্দি ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা সহযোগিতা করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা প্রশাসনের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo