মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
ঘোষণা
বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক

গাংনীতে অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২২ মে, ২০২১
  • ১৭১৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রফিকুল ইসলাম হাড়াভাঙ্গা হালসানা পাড়ার দবির উদ্দিনের ছেলে। সংবাদ পেয়ে বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘণ্টাব্যাপী প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে দুইটি আধাপাকা ঘর ও ঘরের মালামাল, রান্নাঘর ও খড়ির গাদা আগুনে পুড়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি ঘটনা ঘটে যায়।

বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসাহাক আলী বিশ্বাস জানান, উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে অগ্নিকাণ্ডের সংবাদে বামন্দি ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়ে যায়। চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে স্থানীয়ভাবে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo