মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা

গাংনীতে অজ্ঞান পার্টির খপ্পরে দু’জন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৮৩৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে রাজা (৩৫) ও আঃ রহমান (৬৫) নামের দুই ব্যক্তির নগদ অর্থ খোয়া গেছে। শুক্রবার (০২ জুন) দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে এ ঘটনা ঘটে।

অর্থ খোয়ানো ব্যক্তিরা হলেন- মেহেরপুরের গাংনী উপজেলার ফতাইপুর গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে শাহাবুদ্দিন রাজা (৩৫) ও গাংনী পৌর এলাকার-২ নম্বর ওয়ার্ড শিশিরপাড়া গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে আঃ রহমান (৬৫)।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

গাংনী পৌরসভার উচ্চমান সহকারী জামিরুল ইসলাম টিক্কা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে শাহাবুদ্দিন (রাজা) লোকাল বাস যোগে মেহেরপুরে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গাড়ির মধ্যে অজ্ঞান হয়ে পড়লে পরিচিত কয়েকজন যাত্রী তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করেন। জ্ঞান ফিরে আসলে তার সাথে কথা বলে ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে বলে জানান পৌরসভার ওই কর্মকর্তা।

অপরদিকে, শিশিরপাড়া গ্রামের চা ব্যবসায়ী মখলেসুর রহমান জানান, গাংনী পৌর এলাকার-২ নম্বর ওয়ার্ড শিশিরপাড়া গ্রামের মৃত এলাহি বক্সের ছেলে আঃ রহমান শুক্রবার দুপুর আড়াইটার দিকে লোকাল বাস যোগে বামন্দি হাটে গরু কিনতে যাচ্ছিলেন। বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তার সাথে থাকা ১ লাখ ৪০ হাজার টাকা খোয়া গেছে। ওই সময় কয়েকজন পরিচিত যাত্রী পরিবারে সংবাদ দিলে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দু’জন অসুস্থ হওয়ার সংবাদ শুনেছি, কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo