বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু

গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে আরিফুল ইসলাম (৩৫) নামের এক অনলাইন জুয়ার এজেন্টকে আটক করেছে র‍্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।

​বুধবার (২২ জুলাই) রাতে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নওপাড়া গ্রামের নিজ ঘর থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল সোয়া ৭টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত আটকের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব। আরিফুল ইসলাম নওপাড়া গ্রামের বাজার পাড়ার নুরুল ইসলামের ছেলে।

​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে নওপাড়া এলাকায় এক ব্যক্তি ডিজিটাল ডিভাইস ব্যবহার করে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিলেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রলোভন ও রেফারেল লিংক দিয়ে সাধারণ মানুষকে জুয়ায় উদ্বুদ্ধ করছিলেন তিনি।

​সংবাদের সত্যতা যাচাই করে বুধবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে আরিফুল ইসলামের বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার শয়নকক্ষ থেকে তাকে আটক করা হয়। একই সাথে জুয়ার কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ২টি স্মার্টফোন, ৪টি সিম কার্ড এবং নগদ ১,৯৭০ টাকা জব্দ করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আরিফুল ইসলাম স্বীকার করেন যে, তিনি সাইবার স্পেসে 1XBET, 1XPARTNERS এবং MELBET-এর মতো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জুয়া পরিচালনা করে আসছিলেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার (পিপিএম) জানান, আটক আসামির বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে। অপরাধমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo