শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
ঘোষণা
তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা

গাংনীতে আওয়ামীলীগ সমর্থিত ব্যক্তিদের হামলায় বিএনপির গুরুতর আহত ২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১০৬৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে জামে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত ব্যক্তিদের মধ্যে বাক-বিতণ্ডা ও হামলার ঘটনায় বিএনপি’র এক নেতা ও তার ছেলে গুরুতর আহত হয়েছে। রোববার (২৬ জানুয়ারী) রাত আটটার দিকে উপজেলার মহিষাখোলা গ্রামের ঈদগাহ পাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ধানখোলা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ও মহিষাখোলা গ্রামের আব্দুর রশিদ মন্ডলের ছেলে আব্দুর রহিম (৬৫) ও তার ছেলে ফিরোজ আহমেদ (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদ নির্মাণ সংক্রান্ত বিষয় নিয়ে আওয়ামী লীগ সমর্থিত হাফিজুল ইসলাম গ্রুপ ও বিএনপি সমর্থিত আব্দুর রহিম গ্রুপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, বাক-বিতন্ডা ও এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে।  হাফিজুল ইসলাম গ্রুপের  হামলায় বিএনপি সমর্থিত আব্দুর রহিম ও তার ছেলে ফিরোজ আহমেদ গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান উপজেলার মহিষাখোলা গ্রামে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত দুই গ্রুপের মধ্যে মারামারি ও হামলার সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo