শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

গাংনীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫১৩ বার পঠিত

সারাদেশের ন্যায় মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৮/০৯/২০২১) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।

“তথ্য আমার অধিকার, জানতে হবে সবার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম, শিক্ষা অফিসার আলাউদ্দিন, উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, ফারুক আহমেদ, তোফায়েল হোসেন।

এ সময় তথ্য আপা রিফাত জাহান, উপজেলা সমবায় অফিসার কাজী মনছুর আলম, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo