শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীতে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৪৭৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে কুষ্টিয়া-মেহেরপুর পাকা সড়কে যাত্রীবাহী ইজিবাইকের সাথে কলা ভর্তি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালক ও যাত্রীসহ দু’জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় এ সংঘর্ষের ঘটে।

আহতরা হলো- মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের হাসানুল ইসলাম (৪০) এবং মেহেরপুর পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড ওয়াপদা মোড় এলাকার ইয়াকুব বিশ্বাসের ছেলে মাহবুব আলম (৩৫)।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ইন্তাদুল হক টোকন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মেহেরপুরগামী ইজিবাইকের যাত্রী আহত হাসানুল ইসলাম জানান, একটি ইজিবাইক রিজার্ভ করে তিনি মেহেরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাঁশবাড়িয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কলা ভর্তি একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইজিবাইকের ধাক্কায় তিনিসহ ইজিবাইক চালক মাহবুব আলম রাস্তার উপরে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। আহত মাহবুব আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ২৫০ শয্যা মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo