মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু গাংনীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক গাংনীর বামন্দীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ইয়াবা ও হেরোইনসহ মনিরুল আটক গাংনীতে ধানের গোলার নিচে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ভেসে গেল ২০ লাখ টাকার মাছ টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে গাংনীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান

গাংনীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১১১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে র‌্যাবের অভিযানে ৩২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল রোববার (২৮ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মটমুড়া ইউনিয়নের হোগলবাড়ীয়া গ্রাম থেকে মাদকসহ তাদের আটক করা হয়। সোমবার (২৯ জুন) সকালে র‍্যাব বিষয়টি নিশ্চিত করেছে।
​র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম-এর নেতৃত্বে একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ফারুখ হোসেনের বসতবাড়ির দক্ষিণ পাশে কাঁচা রাস্তার ওপর তল্লাশি চালিয়ে ৩২ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
​আটককৃতরা হলো- হোগলবাড়িয়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে ফারুখ হোসেন (৫৬), ও একই গ্রামের মৃত ওমর আলীর ছেলে রিপন আলী (৩৬)।
​র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo