বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা

গাংনীতে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে শেখ রাসেল দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৮১১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বঙ্গবন্ধু কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্ম দিবস ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এর নির্দেশনায় আওয়ামী লীগের ব্যানারে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার বিকেলে গাংনী দারুচ্ছালাম হাফেজিয়া মাদ্রাসায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাফেজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ওয়াসেক আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহিদুজ্জামান শিপু, হাফেজ মোঃ রুহুল আমীন ( মেজ হুজুর)।

এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি তাহাজ উদ্দিন, আক্তারুজ্জামান ছোট হুজুর, এবতেদায়ী শিক্ষক ওবাইদুল হক জমজমসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট আলহাজ্ব হাফেজ ক্বারী মোঃ নাজমুল হক ফারুকী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo