বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন

গাংনীতে উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ গঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৬৮৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ (কমিটি) গঠিত হয়েছে। রোববার (২৭ নভেম্বর) বিকেলে গাংনীর কাথুলী মোড়ে পপুলার ডাগনষ্টিক সেন্টার সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনার মধ্যদিয়ে বিভিন্ন গ্রাম হতে আগত হিন্দু ধর্মালম্বী নারী পুরুষের উপস্থিতিতে কন্ঠভোটের মাধ্যমে এ পরিষদ গঠিত হয়।

গাংনী উপজেলা শাখার সভাপতি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার ও পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির দাতা সদস্য অশােক চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক মহাদেব চন্দ্র দাস ও সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস নির্বাচিত হয়েছেন।

একই সাথে গাংনী পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি হিসেবে অপূর্ব কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নীল কুমার দাস ও সাংগঠনিক সম্পাদক লালন কুমার দাস নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত সদস্যরা আগামী এক সপ্তাহের মধ্যে উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন দিনুবন্ধু বিশ্বাস। সভাটি পরিচালনা করেন গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সুকেশ চন্দ্র বিশ্বাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo