মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে উৎসবমুখর পরিবেশে পিঠা উৎসব

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৪০ বার পঠিত

শীতের আগমনী বার্তা গ্রাম বাংলার মানুষের কানে কানে ফিস ফিস করে বলে যায় পিঠা তৈরীর বিষয়ে। ফলে শীতের প্রথম দিক থেকে গ্রাম বাংলার মানুষ পিঠা তৈরির উপাদান জোগাড় করতে কিছুটা ব্যস্ত সময় পার করে। পিঠা তৈরীর ক্ষেত্রে এক পরিবার আরেক পরিবারকে অনুকরণ করে গোপনে গোপনে প্রতিযোগিতায় নামতেও দেখা যায়। আত্মীয়-স্বজন একে অপরকে এই পিঠা উপহার ও আদান প্রদানের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়। তাছাড়া পিঠা তৈরি করে আত্মীয়-স্বজনের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার প্রচলনও রয়েছে। তাই গ্রাম বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ এ পিঠা। গ্রাম বাংলার মানুষের চিরচেনা এই ঐতিহ্যবাহী পিঠা আধুনিক নগর সংস্কৃতির প্রভাবে আজ হারিয়ে যেতে বসেছে।

নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে প্রথমবারের মতো কলেজ চত্বরে উৎসবমুখর পরিবেশে বাহারি পিঠার স্বাদ-গন্ধ নিয়ে শুরু হলো পিঠা উৎসব। কলেজের উন্মুক্ত প্রাঙ্গণের স্টলে স্টলে পিঠার পসরা সাজিয়ে চলছে বিকিকিনি। বাহারি রঙের সঙ্গে বৈচিত্র্যময় ডিজাইন ও নকশায় অনন্য হয়ে উঠেছে এক একটি পিঠা। বাংলার চিরায়ত ঐতিহ্য পিঠাপুলির সঙ্গে সেলফি তুলে পিঠা কেনা ও খাওয়ার দৃশ্যকে স্মৃতিময় করে রাখার চেষ্টাও লক্ষণীয়। পিঠা উৎসবে নিজস্ব নামকরণে ২৪ টি স্টল স্থান পেয়েছে। আবহমান বাংলার এ ঐতিহ্যকে দেশ ও বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে সংবাদকর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যা পর্যন্ত চলবে এ পিঠা উৎসব। এ সময়ের মধ্যেই বিচারক মন্ডলী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী স্টলের ঘোষণা ও পুরস্কৃত করবেন।

এসব পিঠার মধ্যে মালাই পিঠা, পটল পিঠা, ডাল পিঠা, বিস্কুট পিঠা, শামুক পিঠা, গোপাল ভোগ পিঠা, ডাল পুরি পিঠা, ডিমের রোল পিঠা, কামরাঙ্গা পিঠা, দুধ পিঠা, মুঠি পিঠা, কলা পিঠা, খেজুর পিঠা, ক্ষীর কুলি, গোকুল পিঠা, গোলাপ ফুল পিঠা, পুলি পিঠা, পাতা পিঠা, পাটিসাপটা, পাকান পিঠা, নারকেলের সেদ্ধ পুলি, তেলের পিঠা, চাঁদ পাকান পিঠা, ঝুরি পিঠা, ছাঁচ পিঠা, দুধ চিতই, ভাঁপা পিঠা, চিতই পিঠা,মাছ পিঠা, ঝাল পিঠা, নকশি পিঠা উল্লেখযোগ্য।

বুধবার (০১ ফেব্রুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গন মাঠে দিনব্যাপী এ পিঠা উৎসবের উদ্বোধন করেন গাংনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ খোরশেদ আলম।

এ সময় উপস্থিত ছিলেন, গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকসহ কলেজের শিক্ষক মন্ডলী, এলাকার নেত্রীস্থানীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo