মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ঘোষণা
অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার

গাংনীতে একই বিল্ডিং থেকে বিদ্যুৎস্পৃষ্টে আবারো এক নির্মাণ শ্রমিক মারাত্মকভাবে আহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৭২ বার পঠিত

মাত্র এক সপ্তাহের ব্যবধানে একই বিল্ডিং থেকে বিদ্যুৎস্পৃষ্টে আবারো এক নির্মাণ শ্রমিক মারাত্মকভাবে আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। রোববার (০৫ সেপ্টেম্বর ২০২১) বেলা ১১ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামে এ ঘটনা ঘটে। শ্রমিকদের হেড মিস্ত্রি নুরুল ইসলাম জানান, সকলে মিলে গাঁড়াডোব গ্রামের মুদি ব্যবসায়ী বদর উদ্দিনের বিল্ডিংয়ের দ্বিতীয় তলা ছাদ ঢালাইয়ের কাজ শুরু করেন তারা। এসময় লুৎফর রহমান (৪০) নামের এক নির্মাণ শ্রমিকের মোবাইলে একটি কল আসে। এসময় মোবাইলটি রিসিভ করে কথা বলতে বলতে অসাবধানতাবশত ছাদের উপর দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টেজের তারের স্পর্শে লুৎফর রহমান মারাত্মক ভাবে আহত হয়ে লুটিয়ে পড়ে। লুৎফর রহমান উপজেলার জুগিন্দা গ্রামের (সাবেক ইউপি সদস্য) মৃত জহুরুল ইসলামের ছেলে। কর্মরত অন্যান্য নির্মাণ শ্রমিকরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তার অবস্থা আশঙ্কাজনক বিবেচিত হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৭ আগস্ট ২০২১) ইং তারিখে একই বিল্ডিং এ কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের আব্দুল আজিজ নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মালিক বদর উদ্দীন বিল্ডিংয়ের উপর থেকে বৈদ্যুতিক তার সরিয়ে নেওয়ার জন্য পল্লী বিদ্যুতের গাংনী জোনাল অফিসে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করলেও বিভিন্ন অজুহাতে পল্লী বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ তা সরিয়ে নেয়নি ফলে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। এ ঘটনায় শ্রমিক ও এলাকাবাসী বিল্ডিং মালিকের ওপর চড়াও হলে অপ্রীতিকর ঘটনার সূত্রপাত ঘটে। ঘটনাটি বেশি দূর না গড়িয়ে তাৎক্ষণিকভাবেই সমাধান হয়ে যায়। সংবাদ লেখা পর্যন্ত আহত নির্মাণ শ্রমিক লুৎফর রহমান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo