রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

গাংনীতে একটানা তাপ প্রবাহে জনজীবন অতিষ্ঠ 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২৫৮ বার পঠিত

কয়েকদিন ধরে একটানা তাপপ্রবাহে জনজীবন দুর্বিষহ হয়ে দিশেহারা হয়ে পড়ছে মেহেরপুর এলাকার মানুষ। সকালের দিকে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে দিনের সর্বোচ্চ তাপমাত্রা যেন বেড়েই চলছে। আরো তিন দিন বিরাজমান তাপ প্রবাহ অব্যাহত থাকাসহ আরো বৃদ্ধি পারে বলে সতর্কবার্তা দিয়েছেন মেহেরপুরের আঞ্চলিক আবহাওয়াবিদ ডঃ মুহাম্মদ আবুল কালাম মল্লিক। খুব প্রয়োজন ব্যতীত সড়কগুলোতে মানুষের চলাচল তেমন চোখে পড়ছে না। আবহাওয়া অফিসের দেয়া তথ্য মতে গত বছর এপ্রিল মাসের ১৯ ও ২০ তারিখে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৪২. ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে চলতি বছরের এপ্রিল মাসের ১৯ ও ২০ তারিখে ৪২.৪ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছেছে।

বাইরে অতি তীব্র গরমে শুধু মানুষ নয় পশুপাখিও ছটফট করছে। অল্পতেই হাঁপিয়ে উঠছে শ্রমজীবী মানুষরা। যেখানে সেখানে ছায়া মানুষ বিশ্রাম নিচ্ছে, একটু স্বস্তি পেতে ঠান্ডা পানি, শরবত খাচ্ছে। সব মিলিয়ে অসহনীয় গরমে তীব্র প্রভাব ফেলছে জীবনযাত্রায় এই তাপপ্রবাহ।

তীব্র গরমে দিনমজুর শ্রেণীর মানুষেরা কাজ না করতে পেরে অনেক কষ্টে দিনকাল অতিবাহিত করতে হচ্ছে। তীব্র গরমে বাইরে কাজ করতে না পেরে সংসার চালাতে গিয়ে ধার দেনাও করতে হচ্ছে তাদের।

কেবলমাত্র শিশু ও বৃদ্ধদের কাছে গরম এখনটা নয়, সব বয়সের নারী পুরুষের কাছে তীব্র গরম অসহনীয় অবস্থায়। আবার ঘরের ভেতরেও মিলছে না স্বস্তি, গরমের কারণে সবাই ঘামছে। একটু স্বস্তির আশায় কেউবা গাছের নীচে ছায়ায় আবার কাউকে স্যালো মেশিনের পানিতেও ভিজতে দেখা গেছে। পানিশূন্যতায় অনেকেই অসুস্থ বোধ করছেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডাঃ আব্দুল্লাহ আল মারুফ জানিয়েছে, গরমের কারণে গত কয়েকদিনে সব থেকে বেশি মানুষের মধ্যে শ্বাসকষ্ট, বুকে ব্যথা, খিচুনিসহ নানান রোগের প্রবণতা বেশি লক্ষ্য করা গেছে। তবে এ অবস্থায় সকলকে ছায়াযুক্ত সতর্ক অবস্থানে থেকে তরল খাবারের প্রতি গুরুত্ব দিতে হবে।

মেহেরপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী, মেহেরপুরের কাছাকাছি তাপমাত্রা গেল ৫ দিনে সর্বোচ্চ রেকর্ড করা হয়েছিল ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ রোববার (২১ এপ্রিল) সন্ধ্যা ছয়টায় ৪২.২ ডিগ্রী সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। অতি তীব্র তাপ প্রবাহে মেহেরপুর এলাকার মানুষের জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo