শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

গাংনীতে কঠোর লকডাউন বাস্তবায়ন করতে পৌর মেয়র আহম্মেদ আলীর তৎপরতা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৯৮৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল থেকে গাংনীর বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট। জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া লোকের সংখ্যাও কম। তবে আঞ্চলিক সড়ক গুলোতে জরুরী পণ্যবাহীগাড়ী ছাড়াও কিছু ব্যক্তিগত গাড়ী, ইজিবাইক ও পাখি ভ্যান চলাচল করছে।

এদিকে বৃহস্পতিবার ভোরবেলা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টিকে উপেক্ষা করে গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী পৌর কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে বাড়ির বাইরে বের হওয়া লোকজনকে বাড়িতে ফেরত পাঠানো ও জনসচেতনতা বৃদ্ধিতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। সেইসাথে বিভিন্ন অজুহাতে রাস্তায় চলাচল করা যানবাহনগুলো ফেরত পাঠাতেও বদ্ধ পরিকর তিনি।

সর্বাত্মক লকডাউন সফল করতে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীসহ প্রয়োজনীয় সংখ্যক আইন শৃংঙ্খলাবাহিনীর সদস্যরা বিভিন্ন সড়কে টহল দিচ্ছেন। বিভিন্ন মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

চলমান লকডাউন বাস্তবায়ন করতে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম স্থানীয় নেতৃবৃন্দের সাথে বৈঠক ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় ও লোকজনকে সচেতন করছেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo