বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

গাংনীতে করোনা পরিস্থিতিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো উপজেলা ছাত্রলীগ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১ মে, ২০২১
  • ১১১৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে করোনা পরিস্থিতিতে‌ দিনমজুর সংকটে সম্পূর্ণ স্বেচ্ছাসেবার ভিত্তিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে গাংনী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার সকাল ৭ টার দিকে উপজেলার রাইপুর ইউনিয়নের হেমায়েতপুর গ্রামে আব্দুল কুদ্দুসের এক বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছিয়ে দেয় তারা।

শনিবার সকালে গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিকের নেতৃত্বে এ ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফিরোজ আহম্মেদ, ছাত্রলীগ কর্মী মাফি, ইমরান, ইমন, মুন্না, রিদয় ও বাধন প্রমুখ। বর্তমান করোনা পরিস্থিতিতে দিনমজুর সঙ্কটে ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছা প্রণোদিত হয়ে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী ও সুশীল সমাজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo