বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
ঘোষণা
বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক

গাংনীতে কাঁঠাল গাছের চাপা পড়ে নছিয়া খাতুনের মৃত্যু, আহত -২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ১১৫০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে কাঁঠাল গাছের চাপায় তিন সন্তানের জননী নছিয়া খাতুন (৫২) এর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে সাহারবাটি দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। নছিয়া খাতুন উপজেলার সাহারবাটি দক্ষিণ পাড়ার আব্দুল খালেক এর স্ত্রী। একই সাথে আহত হয়েছে সাহারবাটি ক্লাব পাড়ার আব্দুল কুদ্দুসের স্ত্রী সাহেরা খাতুন (৫৫) ও একই পাড়ার শামসুদ্দিনের ছেলে তাজুল ইসলাম ((৪৫)।

প্রত্যক্ষদর্শী এনাত আলীর স্ত্রী জাহেরা খাতুন জানান, স্থানীয় ছায়েদ আলী, তাজুল ইসলাম ও ইয়ারুল ইসলাম তিন জনে মিলে আজিল উদ্দিনের ছেলে আক্তারুল ইসলামের একটি কাঁঠাল গাছ কাটছিলেন। এ সময় নছিয়া ও সাহেরা খাতুন কাঁঠাল গাছের পাতা নেওয়ার জন্য পাশে অপেক্ষা করছিলেন। হঠাৎ করেই গাছটি ভেঙ্গে পড়ে নছিয়া, সাহেরা ও তাজুল ইসলামের শরীরের উপর। এ ঘটনায় তিনজন মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক নছিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন এবং সাহেরা খাতুন ও তাজুল ইসলামকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, উপজেলার সাহারবাটি গ্রামে দক্ষিণ পাড়ায় কাঁঠাল গাছে চাপা পড়ে একজনের মৃত্যু ও দুজন আহতের সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo