বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২ গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ১০ গাংনীতে ডাক কর্মচারীদের সমাবেশ: ২৩ হাজার পরিবারের বাঁচার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি চুরি করে পার পেল না চোরচক্র: গাংনী পুলিশের অভিযানে মালামালসহ গ্রেফতার ১ গাংনীতে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মেহেরপুরে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, বিভিন্ন কেন্দ্রে হেল্প ডেস্ক

গাংনীতে কৃষি উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৪৭৯ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বকুল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন গ্রামের বালাইনাশক ও খুচরা সার বিক্রেতাদের ভয়ভীতি প্রদর্শন করে হয়রানির হুমকি দিয়ে অবৈধ উৎকোচের টাকা গ্রহনের অভিযোগ উঠেছে। তার নিয়ন্ত্রণাধীন এলাকায় একাধিক ব্যবসায়ীর নিকট থেকে ঘুষ নিয়ে পকেট ভারি করেছেন মর্মে একাধিক ব্যবসায়ীরা তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গেল রোববার (০৭ মে) মেহেরপুর খামার বাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বরাবরে লিখিত অভিযোগের কপি গাংনী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে পৌঁছিয়েছে এবং বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন।

অভিযোগে বলা হয় গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের বালাইনাশক ও খুচরা সার বিক্রেতাদের ভয়ভীতি প্রদর্শন করে হয়রানির হুমকি দিয়ে অবৈধ উৎকোচের টাকা গ্রহন করে আসছেন। তার অপকর্মের মাত্রা দিন দিন বেড়েই চলেছে এমতাবস্থায় এহেন কার্যকলাপ থেকে পরিত্রাণের আশায় ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন জানিয়েছেন ব্যবসায়ীরা।

গাংনী উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে কর্মরত উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বকুল হোসেন বলেন, অভিযোগগুলো যাচাই করলে কোন সত্যতা মিলবে না। বালাইনাশক ও সার ব্যবসায়ীদের লাইসেন্স পাওয়ার যোগ্যতা যাচাই-বাছাই করে প্রতিবেদন দাখিল করলে যারা লাইসেন্স পাওয়ার উপযোগী হয় না সে সকল ব্যবসায়ীরাসহ একটি চক্র আমার বিরুদ্ধে এ মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।

এ ব্যাপারে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন অভিযোগের কপি পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগটি তদন্ত করা দেখে হচ্ছে।সত্যতার প্রমাণ পেলে অভিযুক্তের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo