শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু গাংনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা গাংনীতে ট্রলি উল্টে পা হারালেন নির্মাণ শ্রমিক, আহত আরও ৬

গাংনীতে গাঁজাসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১১০৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মারফত (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (১৮/০৯/২০২১) বিকেল সাড়ে ৪ টার দিকে সীমান্ত এলাকা সহড়াতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৫শ’গ্রাম (দেড় কেজি) গাঁজা উদ্ধার করা হয়। মারফত আলী উপজেলার ঝোড়াঘাট গ্রামের ইনারুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার সহড়াতলা গ্রাম এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের পরিদর্শক তরিকুল ইসলামের নেতৃত্বে এসআই (নি:) অজয় কুমার কুন্ডু, এএসআই (নি:) হেলাল উদ্দীনসহ অভিযান চালিয়ে মারফত আলীকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৫শ’ (দেড় কেজি) গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo