রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীতে চলন্ত বৈদ্যুতিক পাম্পের বেল্টের উপর পড়ে যুবকের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৪৮৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে চলন্ত বৈদ্যুতিক সেচ পাম্পের বেল্টের উপর পড়ে আহার আলী (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। আহার আলী গাংনী পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড মাঠ পাড়ায় আজিবার মন্ডলের ছেলে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ দিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় কামরুজ্জামান বাবু জানান, গোসল করার সময় আহার আলী নামের এক যুবক অসাবধানতাবশতঃ চলন্ত পাম্পের বেল্টের উপর পড়ে যায়। এ সময় মাথার পিছনে বেল্টের আঘাতে মারাত্মকভাবে আহত হয় সে। স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, আহার আলীর সিঙ্গাপুরে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। অল্প কয়েক দিনের মধ্যেই সে সিঙ্গাপুরে চলে যেত। আকস্মিকভাবে আজ তার মৃত্যু ঘটেছে।

গাংনী থানা ওসি (তদন্ত) মনোজ কুমার নন্দী জানান, বৈদ্যুতিক পাম্পের বেল্টের আঘাতে এক যুবকের মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo