শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে একজন খুন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৪৪৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আলিহীম (৫৫) নামে একজন খুন হয়েছেন। শুক্রবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ দিকে উপজেলার মহম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলিহীম উপজেলার মটমুড়া ইউনিয়নের মহম্মদপুর গ্রামের গাইন পাড়ার মৃত আব্দুল গনির ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ দেশীয় ঢাল, বল্লম, হাসুয়া ও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, ওই গ্রামের ভ্যান চালক আলীহিমের সাথে তার চাচাতো ভাইদের কিছুদিন ধরে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিলো। শুক্রবার সকালে আলীহিম বিরোধপূর্ণ জমির ক্ষেতে কাজ করতে যান। এসময় প্রতিপক্ষরা দেশীয় ধারালো অস্ত্র বল্লম ও হাসুয়া দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহতের বড় বোন মমেনা খাতুন জানান, তার ছোট ভাই আলীহিম কিছুদিন পূর্বে ৯ কাঠা জমি একই গ্রামের আজিজুল হকের ছেলে ফজলুল হকের নিকট বিক্রি করে। ওই জমি বিক্রি করার পর থেকেই চাচাতো ভাইদের সাথে আলীহিমের বিরোধ সৃষ্টি হয়। শুক্রবার (২৮ এপ্রিল) সকালে আলীহিম ক্ষেতে কাজ করার জন্য গাইন পাড়ার মাঠে যান। এ সময় তার চাচাতো ভাই মৃত আব্দুল কাদেরের ছেলে ছাদু, হান্নান, বান্টু এবং আব্দুল হান্নানের ছেলে রাসেল ও  রাশেদুল (সেনা সদস্য) ক্ষেতে গিয়ে তার সাথে বাক বিতণ্ডা শুরু করে। একপর্যায়ে সকলে মিলে তার ভাই আলিহীমকে মারতে শুরু করে। তিনি ও ছোট চাচা খলিলুর রহমান ঠেকাতে গেলে তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে বল্লম, হাসুয়া দিয়ে কুপিয়ে তারা পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার ভাই আলিহীম মারা যান।

এদিকে আলিহীমের মৃত্যুর খবর জানাজানি হলে সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে আলীহিমের লাশ উদ্ধার করে মর্গে পাঠান।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, জমিজমা সংক্রান্ত বিরোধে জের ধরে আলিহীম নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দেশীয় ঢাল, বল্লম ও হাসুয়া উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ মাঠে রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo