রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

গাংনীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৩৪৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে জাতীয় জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। শুক্রবার (০৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসন দিবসটি পালনের উদ্যোগ গ্রহণ করে।

এবারের প্রতিপাদ্য বিষয় “জাতীয় জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি”

দিবসটি পালন উপলক্ষে গাংনীতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে হাসপাতাল বাজার প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এ খালেক।

দিবসের তাৎপর্য তুলে ধরে সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার শহিদুল ইসলাম, মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহমেদ,

বামন্দি ইউনিয়ন পরিষদ সচিব মনিরুল ইসলাম, ষোলটাকা ইউনিয়ন পরিষদ সচিব জহুরুল ইসলাম প্রমুখ।

এ সময় তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রানা, বামন্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল, সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান, ষোলটাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা, পৌরসভার কাউন্সিলরগণ, সচিব, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের পুরুষ ও মহিলা সদস্যরাসহ গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo