শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত-৫

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৯৯১ বার পঠিত

মেহেরপুরের গাংনী-হাটবোয়ালিয়া সড়কে গোপালনগর ও পূর্বমালসাদহ গ্রামের মাঝামাঝি ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো- চালক উপজেলার বাথানপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে জয় (১৮), গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামের আব্দুল মাবুদের ছেলে জাহাঙ্গীর আলম (৫০), রাইপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে ওয়ালিদ (২৪), চৌগাছা গ্রামের আকরাম আলীর স্ত্রী নাছিমা খাতুন ও মেয়ে নাইচ (৬)। আহত লেগুনা চালক জয় জানান আজ সকাল থেকে আবহাওয়া কুয়াশাচ্ছন্ন, ৫ জন যাত্রী নিয়ে তিনি গাংনী থেকে ধীরে ধীরে হাটবোয়ালিয়া যাচ্ছিলেন। এসময় গোপালনগর ও পূর্বমালসাদহ গ্রামের মাঝামাঝি পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার লেগুনা গাড়ীর ডানপাশে ধাক্কা দেয়। এতে করে লেগুনা গাড়ীর চালক জয়সহ আরো ৪ জন যাত্রী আহত হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক ও সহকারী পালিয়ে যায়। যার নং- লেগুনা- মেহেরপুর ছ-১১-০০০১ ও ট্রাক- কুষ্টিয়া-ট-১১-২৬৭৫।

পথচারীরা আহতদের উদ্ধার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। তবে আহতদের প্রত্যেকেই আশংকামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo